ইউক্রেনজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৫:০৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বৃহস্পতিবার দাবি করেছেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা নাকি আকাশ প্রতিরক্ষার কারণে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। খারকিভ, ওডেসা, জাইতোমাইর এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকেও একই খবর পাওয়া গেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওডেসার আঞ্চলিক নেতা ম্যাকসিম মারচেনকো বলেন, ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 

বিমান বাহিনী জানিয়েছে, আকাশ ও সাগর পথে ইউক্রেনের বিভিন্ন দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবারের হামলায় রাশিয়া কামিকাজে ড্রোনও ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। এতে সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

হতাহত এড়াতে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান দেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানান জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো।

এদিকে মাইকোলাইভের গভর্নর ভিটারি কিম দাবি করে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আর লভিভ শহরের মেয়র অ্যান্ড্রি স্যাডোভি তার শহরে বেশ কয়েকটি মিসাইল বিস্ফোরণের কথা জানান।

গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস ও বেসামরিক মানুষকে ব্যাপকভাবে হত্যার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন মিখাইলো।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের, খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ অনেক শহর ধ্বংসস্তূপ হয়েছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের