ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২, ১৯:১৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৯:১৯

ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ১৬টি ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। একদিন আগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর এই ড্রোন হামলা চালালো রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, কিয়েভের দক্ষিণে একাধিক বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী গোলার শব্দ পাওয়া গেছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, সবগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, সাতটি কিয়েভে আঘাত হেনেছে। একটি প্রশাসনিক ভবন ক্ষীতগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা, ৩৫টি বিমান হামলা এবং ৬৩টি মাল্টিপল রকেট হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জ্বালানি ও সামরিক-শিল্প অবকাঠামোতে নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এসব হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম উৎপাদন ও মেরামত কাজ ব্যাহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জ্বালানি অবকাঠামোতে বেশিরভাগ রুশ হামলা প্রতিহত করা হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের, খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ অনেক শহর ধ্বংসস্তূপ হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম