পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১০:৪১আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০:৪৯

নতুন বছরের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন। শনিবার সেনাদের উৎসাহ দিতে সামরিক পোশাকে হাজির হন পুতিন। সেনাদের উদ্দেশে দেন ভাষণ। তার ভাষণের পরই জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট সেনাদের পেছনে লুকিয়ে আছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন না।

শনিবার দিবাগত রাতে নিজের টেলিগ্রাম চ্যানেলে ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, 'বেসামরিক ইউক্রেনীয়দের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। শনিবারের হামলা ছিল অমানবিক।'

শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শত্রুরা। এতে বেশ কয়েকজন আহত হন।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, 'আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এবং সামরিক বাহিনী পুতিনের পেছনে রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন। পুতিন তার সামরিক বাহিনী, তার ক্ষেপণাস্ত্র, বাসস্থান এবং প্রাসাদের দেয়ালের আড়ালে লুকিয়ে আছেন।'

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, 'তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন। পুতিন আপনাদের দেশ এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। সন্ত্রাসী কার্যকলাপের জন্য কেউ আপনাকে ক্ষমা করবেন না। ইউক্রেন ক্ষমা করবে না আপনাকে।'

নতুন বছরের ভাষণে রাশিয়ার অগ্রগতি প্রতিহত করার জন্য নিজ দেশের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। বলেন, 'যুদ্ধে আমরা একটি দল হিসেবে লড়ে যাচ্ছি। এমন প্রচেষ্টার জন্য সবার প্রশংসা করি।'

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম