ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ২০:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২০:৩০

রাশিয়ার দখলকৃত ডনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছে। নতুন বছরের প্রথম দিন মধ্যরাতে এই হামলা চালানো হয়। সোমবার ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ডনেস্ক অঞ্চলের মাকিভকা শহরের একটি ভবনে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ধারণা করা হচ্ছে, ভবনটিকে রুশ সেনারা অবস্থান করছিল।

নিহত রুশ সেনাদের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি। স্থানীয় ডনেস্ক কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করেছে। তবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

রুশ মনোনীত ডনেস্ক অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, রবিবার দিবাগত রাতে মাকিভকা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মার্কিন এমএলআরএস হিমার্স থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মৃত ও আহত রয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।

রুশ নিয়ন্ত্রিত ডনেস্কতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে অনেক রুশ বিশ্লেষক ও ব্লগার হামলার কথা স্বীকার করেছেন। তবে তারা হতাহতের সংখ্যা ইউক্রেনের দাবির চেয়ে অনেক কম বলে উল্লেখ করছেন।

রুশ উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়োভ বলেছেন, হতাহত অনেক। কিন্তু তা ৪০০’র ধারেকাছে নয়।

কিন্তু রুশপন্থী বিশ্লেষক ইগোর গিরকিন বলেছেন, কয়েকশ’ আহত ও নিহত। কিন্তু অনেকে নিখোঁজ থাকায় নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। ভবনটি একেবারে ধ্বংস হয়ে গেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান