ইউক্রেনীয় সেনাদের ভীতু বলবেন না: ওয়াগনার প্রধান প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ১৩:০০আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩:০০

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন আবারও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সমালোচনা করেছেন। অতীতে তার বাহিনীকে গোলাবারুদ না দেওয়ার জন্য সমালোচনা করলেও এবার রণক্ষেত্র থেকে দূরে থাকায় শোইগুকে আক্রমণ করেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়ে বলেছেন, তাদেরকে ভীতু বলবেন না। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার পাশাপাশি বাখমুত ঘিরে ওয়াগনার বাহিনীর অগ্রগতি নিয়ে বিভিন্ন প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রিগোজিন।

সের্গেই শোইগু দাবি করেছেন, ফেব্রুয়ারিতে বাখমুতের আশেপাশে ১১ হাজার ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশবাহিনী।

ওয়াগনার প্রধান শোইগুর এমন দাবির পর টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে নিহতের সংখ্যার নিয়ে একমত পোষণ করলেও এর কৃতিত্ব নিজের বাহিনীর বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রীর পর্যালোচনা সঠিক বলেই আমি মনে করি। ওয়াগনার গ্রুপ ফেব্রুয়ারিতে ১১ হাজার মানুষকে হত্যা করেছে।

হতাহত নিয়ে শোইগু বা প্রিগোজিনের দাবি স্বতন্ত্রভাবে সিএনএনের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। ন্যাটোর গোয়েন্দা তথ্য অনুসারে, বাখমুত রক্ষায় ইউক্রেনের এক সেনার বিপরীতে রাশিয়া অন্তত পাঁচ সেনা হারিয়েছে। সোমবার এক কর্মকর্তা এমন মন্তব্য করেছেন।

শোইগুর বাখমুত রণক্ষেত্র সফর না করার সমালোচনা করে প্রিগোজিন বলেন, শোইগুর মন্তব্য নিয়ে আমি কিছু বলতে পারছি না। আর্তেমভস্কতে (বাখমুতের সোভিয়েত আমলের নাম) আমি তার সঙ্গে সাক্ষাৎ করিনি।

বাখমুত এলাকায় একাধিকবার প্রিগোজিনকে দেখা গেছে। এই সপ্তাহে শোইগু রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড সফর করেছেন। তবে তিনি রণাঙ্গনে হাজির হননি।

টেলিগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিগোজিন বলেছেন, বাখমুতে এখনও ১২ থেকে ২০ হাজার ইউক্রেনীয় সেনা রয়েছে। বাখমুত থেকে এই সেনাদের সরাতে হলে অবশ্যই হত্যা করতে হবে।

তিনি বলেন, বিশ্বাস করুন, এটির জন্য আমরা সবকিছু করছি। যদিও আমাদের এখন পর্যন্ত গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, অস্ত্র ও যানবাহান দেওয়া হয়নি। ও হ্যাঁ, প্রায় এক মাস পর বেলচা দেওয়া হয়েছে।

ওয়াগনার গ্রুপকে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম না দেওয়ায় অতীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা বেশ কয়েক বার করেছে প্রিগোজিন।

টেলিগ্রামে আবারও ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাদের দেহেও একই রক্ত বইছে।

প্রিগোজিন বলেন, দিন ও রাতে কঠিনতম লড়াই চলছে। কিন্তু ইউক্রেনীয় কোথাও পালিয়ে যাচ্ছে না। ইউক্রেনীয়রা পালাচ্ছে না। বাখমুতের জন্য তারা প্রাণ দিচ্ছে। তাদের শেষ পথ হলো আত্মসমর্পণ। তাদের ভীতু বলবেন না। আমাদের মতোই তারা, তাদের দেহেও একই রক্ত বইছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের