বাখমুতে ‘কৌশলগত বিরতি’ নিচ্ছে ওয়াগনার: মার্কিন থিংক ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৬:২৬ আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:১০

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ বাখমুত দখলের আক্রমণে ‘কৌশলগত বিরতি’ নিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। শুক্রবার দৈনন্দিন হালনাগাদ তথ্যে এ কথা বলেছে মার্কিন থিংক ট্যাংক ইন্সটিটিউট স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)।

আইএসডব্লিউ মনে করছে, বাখমুত দখলে চূড়ান্ত লড়াইয়ের আগে ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত ওয়াগনার গ্রুপ রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর অপেক্ষায় রয়েছে। এই লড়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহিংস হতে পারে।

থিংক ট্যাংকটি বলছে, রাশিয়ার নিয়মিত বাহিনীর সদস্যদের বাখমুতের কাছে উপস্থিতি প্রমাণ করছে ওয়াগনার গ্রুপ সমন্বিতভাবে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত দখলে রুশ আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। প্রায় সাত মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। ইউক্রেন বলছে শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না, কিন্তু এর প্রতীকী তাৎপর্য রয়েছে। তারা যতক্ষণ সম্ভব রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাবে।

বুধবার (৮ মার্চ) টেলিগ্রামে ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে ইউক্রেনের পূর্ব বাখমুত নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ওয়াগনারের সামরিক ইউনিটগুলো পূর্ব অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। বাখমুতকা নদীর পূর্বের সবকিছুই এখনও ওয়াগনারের নিয়ন্ত্রণে।’

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলেনস্কির প্রশাসন। ওয়াগনারের দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
সর্বশেষ খবর
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
দেবীর আরাধনা বনাম ঘরের নারীর অবহেলা
দেবীর আরাধনা বনাম ঘরের নারীর অবহেলা
ডিজিটাল রূপান্তরে দ্রুত অগ্রগতি সৌদি আরবের
ডিজিটাল রূপান্তরে দ্রুত অগ্রগতি সৌদি আরবের
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত