গ্রেফতারি পরোয়ানা নিয়েই ইউক্রেনের মারিউপোলে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১০:৫৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:১৬

ক্রিমিয়া উপদ্বীপ সফরের পরপরই ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক দখল করে রাখা মারিউপোল শহরে অঘোষিত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে রবিবার (১৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের খবরে জানা গেছে, তিনি হেলিকপ্টারে করে যুদ্ধবিধ্বস্ত মারিপোলে গেছেন।

এরপর গাড়িতে  করে বেশ কয়েক জায়গায় ঘুরে শহর দেখেন তিনি। গাড়ি থামিয়ে সেখানকার কয়েকজন বাসিন্দার সঙ্গে আলাপ করতে দেখা যায় পুতিনকে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ওই বছরের মে মাসে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ মারিউপোলে ব্যাপক হামলা চালিয়ে দখল করে নেয় রুশ বাহিনী। মারিউপোল শহরে হাজার হাজার ঘর-বাড়ি ধসে পড়েছে রাশিয়ার বোমাবর্ষণে। মারা গেছেন কয়েক হাজার মানুষ। বাধ্য হয়ে শহর ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমিয়েছেন বহু ইউক্রেনীয়।

এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঘোষিত সফরে ক্রিমিয়ায় যান। ইউক্রেন থেকে উপদ্বীপটি দখলের নবম বার্ষিকী ঘিরে ওই সফরে যান তিনি। ক্রিমিয়ার সেভাস্তোপলে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান, শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এর কিছু পর শহরের একটি শিশু কেন্দ্র ও আর্ট স্কুল পরিদর্শন করেন পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া পুতিনের কোনো মন্তব্য সম্প্রচার করেনি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করার একদিন পর ক্রিমিয়া ও মারিউপোলে সফর করেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার