পাল্টা হামলা ঠেকাতে যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক 
১১ এপ্রিল ২০২৩, ১৬:১৯আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২৩:০০

ইউক্রেনের পাল্টা হামলা বিলম্বিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন বলে ধারণা করছে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। সংস্থাটির মতে, এ জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটিকে বেছে নিতে পারেন রুশ প্রেসিডেন্ট।

আইএসডব্লিউ রবিবার জানায়, ১৬ এপ্রিল অর্থোডক্স ইস্টারের দিনেই এ ঘোষণা দিতে পারে ক্রেমলিন। ইউক্রেনে উল্লেখযোগ্য অর্থোডক্স ধর্মালম্বী বাস করে। ২০১৯ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ অর্থোডক্স খ্রিষ্টান ইউক্রেনে বসবাস।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে মস্কো অর্থোডক্স ক্রিসমাসে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ডেকেছিল, যা প্রত্যাখ্যান করেছিল ইউক্রেন। কিয়েভ তখন বলেছিল, রাশিয়া প্রস্তাবিত যুদ্ধবিরতি সময়েও হামলা অব্যাহত রেখেছে।

আইএসডব্লিউ বলছে, রাশিয়ার নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানাতে ধর্মীয় ছুটির দিনগুলো ব্যবহার করেছে। মস্কো ২০২২ সালে অর্থোডক্স ইস্টারের সময় যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, কারণ ক্রেমলিনের বাহিনী ওই সময় শক্তিশালী অবস্থানে ছিল। 

আইএসডব্লিউ আরও জানায়, জানুয়ারিতে বড়দিনের সময় রুশ বাহিনীকে শীতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে যুদ্ধবিরতি ব্যবহার করেছিল ক্রেমলিন।

মার্কিন থিংক ট্যাংকটি বলেছে, এই ইস্টারে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারে ক্রেমলিন। কারণ এ ধরনের বিরতিতে রুশ সেনারা উপকৃত হবে। এতে রাশিয়া কেবল সামরিক সুবিধাই পাবে না, ‘খ্রিস্টান ধর্মের প্রকৃত রক্ষক হিসেবে’ অ্যাখ্যা পেতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আইএসডব্লিউ বলেছে, এই পদক্ষেপের ফলে পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে সুবিধা পেতে পারে রাশিয়া। যেখানে কয়েক মাস ধরে প্রচণ্ড লড়াই চলছে। যুদ্ধবিরতি হলে ইউক্রেনের পাল্টা হামলা মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষা বাড়াতে পারবে মস্কো। 

পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা অনেক দিন ধরেই কিয়েভের একটি সমন্বিত পাল্টা হামলা নিয়ে আলোচনা করেছেন, যা এই বসন্তে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এসপি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম