যুদ্ধ বন্ধে মস্কোকে চাপ দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ০১:২৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০১:২৫

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার ওপর চীনের চেয়ে বেশি প্রভাব অন্য কোনও দেশের নেই। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে।

পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করেন চীনা প্রেসিডেন্ট। এর আগে ফেব্রুয়ারিতে চীনের পক্ষ থেকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য ১২ দফা শান্তি প্রস্তাব তুলে ধরা হয়। পশ্চিমা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে চীনের ভূমিকা জটিল। চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে হাজির করার চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে তারা রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠকের বেয়ারবক বলেছেন, চীন একটি সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার ইঙ্গিত দিয়েছে, এটি ইতিবাচক। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে, এখন পর্যন্ত রাশিয়াকে আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে কেন বলেনি চীন, এতে আমি আশ্চর্য হয়েছি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুল ভন ডোর লিয়েন সম্প্রতি বেইজিং সফর করেছেন। সফরে উভয়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেনে সংঘাত অবসানে চীনকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছিলেন তারা। তাদের এই আহ্বানের এক সপ্তাহ বেইজিং সফর করছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

এই বৈঠকের পর চীন ঘোষণা দিয়েছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু রবিবার চার দিনের সফরে রাশিয়া যাবেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর আমন্ত্রণে তিনি রাশিয়া যাবেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান