ইউক্রেন যুদ্ধ

ওয়াগনারের হয়ে ইউক্রেনে যুদ্ধ করেছেন পুতিনের মুখপাত্রের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১০:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৩:১৩

ইউক্রেনের বিরুদ্ধে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সঙ্গে প্রায় ৬ মাস কাজ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে নিকোলাই পেসকভ। তিনি বলেন, সেখানে যোগ দেওয়া আমার দায়িত্ব ছিল। ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের এমন দাবির পর এই স্বীকারোক্তি দিলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত দিমিত্রি পেসকভ। ক্রেমলিনের মুখপাত্রের ছেলে একটি আন্তর্জাতিক সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটিতে যোগদানের বিষয়টিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

৩৩ বছর বয়সী নিকোলাই পেসকভ, নিকোলাই চোলেস নামেও পরিচিত। রুশ হলেও ইংরেজিতে বেশ পারদর্শী। কয়েক বছর লন্ডনেও কাটিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি-এর সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর নিকোলাই ও তার বাবা মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। 

ক্রেমলিনপন্থি দৈনিক কমসোমলস্কায়া প্রাভদার সঙ্গে সাক্ষাৎকারে নিকোলাই বলেন, ওয়াগনারে যোগ দেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল আমার। তবে কীভাবে যোগ দিতে হয়, তা জানা ছিল না। এ জন্য আমাকে বাবার কাছে যেতে যাই এবং তিনিই আমাকে সাহায্য করেছিলেন।

তিনি দাবি করেন, নতুন সেনা নিয়োগের সময় যোগ দিয়ে দিয়েছিলেন।

ওয়াগনারের সঙ্গে কাজ করার বিষয়ে নিকোলাই পেসকভের দাবির সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনে লড়াইয়ের জন্য গত সেপ্টেম্বরে কয়েক হাজার সেনা নতুন করে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু সেনাবাহিনী যোগ দেওয়া এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় অনেক যুবক। ইউক্রেন যুদ্ধে কোথায় কাজ করেছেন তা স্পষ্ট করেননি নিকোলাইভ পেসকভ।

ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরে ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতো সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকায় ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম