ইউক্রেনজুড়ে তাণ্ডবের পর ক্রিমিয়ার জ্বালানি ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৩:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:১৭

রুশ দখলকৃত ক্রিমিয়া বন্দরনগরী সেভাস্তোপোলের একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রুশ মদদপুষ্ট গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে পোস্টে জানান, শনিবার জ্বালানি ভর্তি ট্যাংকারে সম্ভবত ড্রোন হামলা হয়েছে। গত শুক্রবার ইউক্রেনেজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ জন নিহতের পরই এ ঘটনা ঘটলো।

স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) তিনি আরও বলেন, ড্রোন হামলার কারণে জ্বালানি ট্যাংকে আগুন লেগে থাকতে পারে।

আগুনের শিখা ১১ হাজার বর্গফুট এলাকা পর্যন্ত ছড়িয়েছে বলেও জানান রুশ গভর্নর মিখাইল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বাতাসের কারণে শহরের অনেক জায়গায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওড়ছে।

দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে দাবি করে গভর্নর বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। জ্বালানির পরিমাণ বেশি থাকায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। 

ট্যাংকারে হামলার দায় স্বীকার করেনি কেউ।

গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ক্রিমিয়াসহ রাশিয়ায় বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় কিয়েভকে দায়ী করে আসছে মস্কো।

ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে জোরপূর্বক ক্রিমিয়া ভূখণ্ডকে দখল করে নেয় রাশিয়া। যদি ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে কখনও স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। তবে যেকোন মূল্যে ইউক্রেনের অধীনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা, সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম