রাশিয়ার ব্রিয়ানস্কে গোলাবর্ষণ করেছে ইউক্রেন: গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৩, ১৮:০৫আপডেট : ০২ মে ২০২৩, ১৮:০৫

ইউক্রেনের সেনাবাহিনী দেশটির সীমান্তবর্তী রুশ অঞ্চল ব্রিয়ানস্কে গোলাবর্ষণ করেছে। মঙ্গলবার ভোরে এই গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় রুশ গভর্নর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই হামলার কথা জানিয়েছেন। এই গোলাবর্ষণের এক দিন আগে অঞ্চলটিতে একটি বিস্ফোরণে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিয়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বগোমাজ টেলিগ্রামে নিজের চ্যানেলে লিখেছেন, সকালে (মঙ্গলবার) ইউক্রেনের সেনাবাহিনী ব্রিয়ানস্ক অঞ্চলের স্টারোডাবস্কি পৌর জেলার কুরকোভিচি গ্রামে গোলাবর্ষণ করেছে।

তিনি আরও লিখেছেন, কেউ হতাহত হয়নি। গোলাবর্ষণের ফলে একটি বাড়িতে আগুন লাগে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই হামলার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার অভ্যন্তরে এবং রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার দায় সচরাচর স্বীকার করে না ইউক্রেনের সেনাবাহিনী। যদিও ইউক্রেনীয় সেনাবাহিনী প্রতিদিন রণক্ষেত্র ও তাদের সেনাদের গতিবিধির কথা জানায়।

এর আগে সোমবার সাতটি বগিসহ একটি মালবাহী ট্রেন ব্রিয়ানস্কে লাইনচ্যুত হয়। বগোমাজ বলেছেন, অজ্ঞাত বিস্ফোরক বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে।

ইউক্রেন ও বেলারুশের সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনপন্থী নাশকতা গোষ্ঠী দ্বারা একাধিকবার হামলা চালানো হয়েছে বলে দাবি করে আসছে স্থানীয় রুশ কর্তৃপক্ষ।

শনিবার গভর্নর বলেছিলেন, সীমান্তের ইউক্রেন অংশ থেকে ছোড়া গোলাবর্ষণে একটি গ্রামের অন্তত চার বেসামরিক নিহত হয়েছেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম