দুই দিনে তৃতীয় রুশ জ্বালানি ডিপোতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৩, ০২:৩৫আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৩৫

দক্ষিণ-পশ্চিম রাশিয়ার আরও একটি পেট্রোলিয়াম প্ল্যান্টে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগত রাতের এই হামলায় গত দুই দিনে পরপর ৩টি রুশ জ্বালানি ডিপোতে ড্রোন হামলা হলো। এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করছে মস্কো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।

রাশিয়ার কিসেলেভকা গ্রামের নিকটবর্তী নির্মাণাধীন নভোশাখতিনস্ক জ্বালানি কেন্দ্রের কাছে আঘাত হানে একটি ইউক্রেনীয় ড্রোন। এক টেলিগ্রাম বার্তায় বৃহস্পতিবার অঞ্চলটির গভর্নর রস্টভ ভাসিলি এসব তথ্য জানিয়েছেন। জ্বালানি ডিপোর কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয় বলে জানান তিনি।

তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাটির জন্য কে বা কারা  দায়ী সে বিষয়টিও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

এর আগে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ড্রোন হামলায় একটি তেল শোধনাগারে আগুন লাগে। বুধবার ক্রিমিয়ার কাছাকাছি আরও একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় আগুন লেগে যায়। আর জ্বালানি ডিপোতে তৃতীয় ও সর্বশেষ ড্রোন হামলার ঘটনা হলো এটি। তবে কোনও ঘটনাতেই তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

রুশ জ্বালানি ডিপোতে লাগাতার এমন অগ্নিকাণ্ড নিয়ে কোনও মন্তব্য করেনি ইউক্রেন।

সূত্র: সিএনএন

/এটি/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম