‘ইউক্রেনে লাখো সেনা, ট্যাংক ও স্টর্ম জেড নামিয়েছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ০৯:১২আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬:১৩

ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে কুপিয়ানস্ক এলাকায় ১ লাখের বেশি সেনা নিয়ে সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। কুপিয়ানস্ক শহরটি ইউক্রেনের কৌশলগত খারকিভে অবস্থিত। সোমবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক উপ-কমান্ডার সেরহি চেরেভাতি।

এই ইউক্রেনীয় উপ-কমান্ডার বিবৃতিতে বলেছেন, শত্রুরা লিম্যান-কুপিয়ানস্কের দিকে বড় ধরনের সমাবেশ ঘটিয়েছে। সেখানে এক লাখ সদস্য, ৯০০ ট্যাংক এবং ৩৭০টি এমএলআরএস রয়েছে। এছাড়াও মোটরচালিত পদাতিক ইউনিটও মোতায়েন করেছে। অতিরিক্ত সহায়তা হিসেবে রিজার্ভ ও আঞ্চলিক সেনা এবং স্টর্ম জেড কোম্পানি রয়েছে।

রাশিয়ার যেকোনও আগ্রাসী পরিকল্পনা বা আক্রমণ পণ্ড করে দিতে প্রস্তুত কিয়েভ। কিন্তু রুশ বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সেরহি চেরেভাতি।

ইউক্রেনের ডনেস্কের বাখমুত শহরের চারপাশে কিয়েভের যোদ্ধারা অগ্রসর হওয়ায় চাপে পড়ে গেছে রাশিয়া। ফলে কিছু অর্জন দেখাতে তাদের এই প্রচেষ্টা।

তিনি বলেছেন, কিছুটা হলেও দেখাতে হবে শত্রুদের। তারা এখন এই এলাকায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। রুশ বাহিনী বাখমুতে প্রত্যাশা অনুযায়ী সফলতা থেকে পিছিয়ে। কারণ, তাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু আমাদের জনগণ ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছি, যা যা করণীয় করছি।

বাখমুতে রাশিয়ার কাছে গত মাসেই নিয়ন্ত্রণ হারিয়েছে জেলেনস্কির যোদ্ধারা। শহরটি পুনরুদ্ধারে কিছুটা ধীরে পাল্টা আক্রমণ চালাচ্ছে। তাতে কিছু দূর অগ্রসর হয়েছে বলে দাবি করে আসছে কিয়েভ।

কয়েক মাস আগেও দেশটির ভূখণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে নতুন করে সেনা সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে নতুন করে কুপিয়ানস্কে সেনা জড়ো করার ঘটনায় মস্কো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

সূত্র: সিএনএন

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম