কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি

‘আফ্রিকা মহাদেশের জন্য উপহার চাইতে আসিনি’, পুতিনকে রামফোসা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১৬:২৩আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:০৫

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরায় চালু করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকার শীর্ষ সম্মেলনে শুক্রবার এ আহ্বান জানান তিনি।

আফ্রিকার ৬টি দেশকে বিনামূল্যে ২৫ থেকে ৫০ হাজার টন শস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। এ বিষয়টিকে স্বাগত জানিয়ে সিরিল রামফোসা বলেন, ‘খাদ্য সরবরাহ ঠিক রাখতে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি চালু করাও দরকার।’

তিনি আরও বলেন, ‘শস্য চুক্তিটি বাস্তবায়নে আমরা প্রস্তাব দিয়েছিলাম। এটি আবারও চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলাম। আমরা চাই সবার জন্য কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি উন্মুক্ত হোক। আমরা এখানে আফ্রিকা মহাদেশের জন্য কোনও উপহার চাইতে আসিনি।’

রামফোসা (বাঁয়ে), পুতিন (ডানে), ছবি: এপি

প্রেসিডেন্ট সিরিল রামফোসা বলেন, মানবিক ও উদারতার কারণে আপনি (পুতিন) আফ্রিকার কয়েকটি দেশকে শস্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেসব দেশ ইতোমধ্যে সমস্যার সম্মুখীন। আমরা এই বিষয়টিকে সম্মান জানাই। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য তা নয়, মূলত চুক্তিটি পুনরায় চালু হোক।

আগের দিন আফ্রিকা ইউনিয়নের চেয়ারম্যান ফাকি মাহামত বলেছেন, জ্বালানি ও শস্য সরবরাহের সংকট অবিলম্বে ইতি টানতে হবে। এই চুক্তি পুরো দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন। বিশেষ করে আফ্রিকানদের সুবিধার কথা ভেবে হলেও চালু করা হোক।

নানা অভিযোগ তুলে এই মাসে মস্কো শস্যচুক্তি থেকে বেরিয়ে আসায় হতাশা প্রকাশ করেন বিশ্বের অনেক দেশের নেতা। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছরে রাশিয়া ও ইউক্রেন এই চুক্তি স্বাক্ষর করেছিল। খাদ্যশস্য রফতানির এই চুক্তি প্রথম স্বাক্ষর হয় ২০২২ সালের জুলাইয়ে। এতে একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়। যে করিডোর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়। যা বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় ভূমিকা রাখে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের