পশ্চিমা অস্ত্র সংঘাত দীর্ঘায়িত করছে, পাল্টা আক্রমণ ব্যর্থ: শোইগু

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ০৬:৩০আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৬:৩০

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছেন, ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা অস্ত্র সংঘাতকে দীর্ঘায়িত করছে, রণক্ষেত্রে কোনও সাফল্য বয়ে আনছে না। সোমবার রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

রুশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক কনফারেন্স কলে শোইগু বলেছেন, অবশ্যই পশ্চিমা অস্ত্র রণক্ষেত্রে কোনও সাফল্য বয়ে আনছে না, কিন্তু সামরিক সংঘাতকে দীর্ঘায়িত করছে।

তিনি আরও বলেছেন, গত মাসে ইউক্রেন ২০ হাজারের বেশি সেনা এবং দশটি লেপার্ড ট্যাংকসহ দুই হাজারের বেশি অস্ত্র ইউনিটও হারিয়েছে। 

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের উদ্যোগ পরিকল্পনা অনুসারে এগোচ্ছে না। ন্যাটো মিত্ররা কিয়েভের শাসকদের যে শত কোটি ডলারের সরঞ্জাম হস্তান্তর করেছে তা অকার্যকর ও লক্ষ্যহীনভাবে ব্যবহার করা হচ্ছে।

পেসকভ আরও বলেছেন, এই কারণে কিয়েভ বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে। যেমন, রবিবার মস্কোর বাণিজ্যিক জেলায় একটি ড্রোন হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম