শর্ত পূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া: এরদোয়ানকে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ২১:২৪আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২১:২৪

পশ্চিমারা রাশিয়ার নিজের শস্য রফতানির বিষয়ে শর্ত পূরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালের জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির অধীনে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে নিরাপদে শস্য রফতানির অনুমতি পেয়েছিল। গত মাসে রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করা নেয়। মস্কোর অভিযোগ, পশ্চিমারা রাশিয়ার শস্য ও সার রফতানিতে বাধা সৃষ্টি করছে।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, শস্যচুক্তিতে রাশিয়ার শর্ত পূরণে অগ্রগতির ঘাটতি রয়েছে বলে তুলে ধরা হয়েছে। এর ফলে চুক্তির মেয়াদ বাড়ানো অর্থহীন হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিমারা প্রকৃত অর্থে রাশিয়ার শর্ত পূরণ করলে মস্কো চুক্তিতে ফিরবে।

ইউক্রেনে আগ্রাসনের দায়ে মস্কোর ওপর পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলোর অন্তর্ভুক্ত নয় রাশিয়ার শস্য ও সার। কিন্তু মস্কো অভিযোগ করেছে, অর্থ পরিশোধে বিধিনিষেধ, লজিস্টিক ও বিমাজনিত কারণে শস্য ও সার রফতানি বাধাগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেছেন, চুক্তিতে ফেরার আলোচনায় রাশিয়া হয়ত আগ্রহী নয়। এই বিষয়ে বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চুক্তিতে রাশিয়ার রফতানি সংশ্লিষ্ট অংশের প্রতি শ্রদ্ধা জানাতে হবে পশ্চিমাদের।

এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, তুর্কি নেতা গুরুত্বারোপ করেছেন কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিকে ক্ষতিগ্রস্ত করে এমন পদক্ষেপ এড়িয়ে যাওয়ার প্রতি। তিনি এই চুক্তিকে শান্তির সেতু হিসেবে উল্লেখ করেছেন।

তুরস্ক সফরে পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়। এক সিনিয়র তুর্কি কর্মকর্তা বলেছেন, আগস্টের শেষ দিকে পুতিনের সফর নিয়ে আঙ্কারা ও মস্কোর মধ্যে আলোচনা চলছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম