ইউক্রেনের রাজধানীতে ফ্লাইট স্থগিত করলো লুফথানসা

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১১

জার্মান এয়ারলাইন লুফথানসা ঘোষণা দিয়েছে, সোমবার থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ফ্লাইট স্থগিত করবে কোম্পানিটি। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কার মধ্যে এই ঘোষণা দিলো এয়ারলাইনটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

লুফথানসা জানিয়েছে, কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসাতেও ফ্লাইট বন্ধ রাখবে। কোম্পানিটি জানায়, আমাদের যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে ডাচ এয়ারলাইন কেএলএম কিয়েভে ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।

লুফথানসা জানিয়েছে, সোমবার থেকে স্থগিতাদেশ কার্যকর হওয়ার আগে রবিবার পর্যন্ত তাদের ফ্লাইট চলবে। তারা পরিস্থিতির ওপর গভীর নজর এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বহাল থাকতে পারে।

শনিবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইউক্রেন ত্যাগের আহ্বান জানায়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম