ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৮আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৮

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের চারটি কোম্পানি ও তিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী সরকারের অর্থের জোগান বন্ধ করতে ওয়াশিংটনের নতুন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতের চারটি প্রতিষ্ঠান হলো- পোর্টিজ পার্টনার্স এলএলপি, সদাশিবা ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিজ ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এ ছাড়া তালিকায় রয়েছেন পোর্টিজ পার্টনার্সের দুই মনোনীত অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটটেকের প্রশান্ত গর্গ।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কাস্টমস ব্রোকার হিসেবে কাজ করা পোর্টিজ পার্টনার্স ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে।

সদাশিবা ওভারসিজের বিরুদ্ধে কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ করেছে ওয়াশিংটন। পিপি সফটটেক ও প্রকৃতিজ ইনফ্রা যথাক্রমে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, সংগ্রহ, বিক্রি, পরিবহন বা বিপণনের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ লেনদেনে’ জেনেশুনে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানও সেই নিষেধাজ্ঞার তালিকার অংশ।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৮
ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সম্পর্কিত
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
সর্বশেষ খবর
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার