সৌদি আরবে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৩, ১৬:৫৩আপডেট : ১৯ মে ২০২৩, ১৬:৫৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার তিনি টেলিগ্রামে বলেছেন, আরব লিগের সম্মেলনে তিনি উপস্থিত হবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, আমি সৌদি আরবে অবতরণ করেছি। আমি আরব লিগের সম্মেলনে বক্তব্য দেব। সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করব। এছাড়া আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করব।

ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ক্রিমিয়ার সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করা এবং দখলকৃত সব ভূখণ্ড ফেরত পাওয়া। অবৈধভাবে সরিয়ে নেওয়া মানুষদেরও আমরা ফিরিয়ে আনতে চাই। আমি আমাদের শান্তি পরিকল্পনা উপস্থাপন করব। এটি বাস্তবায়নে যত বেশি সম্ভব দেশের যুক্ত থাকা উচিত। এছাড়া আগামী শীতে জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তাকেও গুরুত্ব দিচ্ছি আমরা।

জেলেনস্কি বলেছেন, আরেকটি অগ্রাধিকার হলো ইউক্রেনের মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা। ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর নেতা মুস্তাফা ডিজেমিলেভ আমাদের সঙ্গে রয়েছেন। রুশ দখলের প্রথম ভুক্তভোগী ক্রিমিয়া। দখলকৃত ক্রিমিয়ায় যারা নিপীড়নের শিকার হচ্ছেন তাদের বেশিরভাগ মুসলিম।

ধারণা করা হচ্ছে, সৌদি আরব থেকে জেলেনস্কি জাপান যাবেন। সেখানে তিনি জি-৭ সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। তবে তার জাপান সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। জানা যায়নি কবে বা কখন তিনি হিরোশিমা পৌঁছাবেন।

গত সপ্তাহে জেলেনস্কি ইউরোপের কয়েকটি দেশ সফর করেছেন। এসব সফরে দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম