এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:০০

এশিয়ার স্বাধীন দেশ বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সঙ্গে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও উন্নত সমরাস্ত্র ভাগ করে নিতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিক সোমবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে তালাই-নিক বলেন, আমরা স্বাধীন দেশ এবং বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের সঙ্গে আমাদের প্রতিরক্ষা অস্ত্রের সক্ষমতা ভাগ করে নিতে প্রস্তুত।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, আমেরিকার পরাজয়ের অভিজ্ঞতাগুলো আমরা এই সংস্থার অন্যান্য সদস্যদের সঙ্গে বিনিময় করতে আগ্রহী।

বৈঠকের পাশাপাশি রেজা তালাই-নিক সম্প্রতি রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন। ওই আলোচনায় মস্কো ও মিনস্কের কর্মকর্তারা তেহরানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের দৃঢ় ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’