রাশিয়া যুদ্ধ চায় না: পুতিন

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৩

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে ইউরোপে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া যুদ্ধ চায় না। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মস্কোতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন পুতিন। এসময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ইউরোপের যুদ্ধের সম্ভাব্যতা তিনি উড়িয়ে দেবেন কিনা। জবাবে তিনি বলেন, রাশিয়া যুদ্ধ চায় না।

জার্মান চ্যান্সেলর শলৎসের মন্তব্যের সূত্রে পুতিন একথা বলেছেন। শলৎস বলেছিলেন, এই প্রজন্ম ইউরোপে একটি যুদ্ধের কথা ভাবতে পারে না। যদিও তিনি উল্লেখ করেছেন, মহাদেশটির ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়াতে যুদ্ধ দেখেছে।

পুতিন বলেছেন, রাশিয়া যুদ্ধ চায় না। এখন পর্যন্ত আলোচনা প্রক্রিয়া শুরুর জন্য রাশিয়াই প্রস্তাব তুলে ধরেছে। কিন্তু রাশিয়ার প্রস্তাবে গঠনমূলক কোনও সাড়া পাওয়া যায়নি।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, এখনও ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে।

পুতিন জানান, মৌলিক প্রয়োজনীয়তাগুলো ন্যাটো পূরণ করেনি। এছাড়া অন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত করে নিজেদের শক্তিশালী না করা একটি বাধ্যবাধকতা।

তবে তিনি বলেছেন, ইউরোপীয় নিরাপত্তা ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে আলোচনার জন্য তিনি প্রস্তুত।

ন্যাটোর সম্প্রসারণ নিয়ে প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, গত ৩০ বছর ধরে আমাদের বলা হচ্ছে জোটটির কোনও সম্প্রসারণ হয়নি। কিন্তু এখন আমাদের দোরগোড়ায় অবকাঠামো দেখছি।

পুতিন বলেন, ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের বিষয়টি আমাদের এখনই সুরাহা করতে হবে, চলমান আলোচনাতেই এই প্রশ্নের মীমাংসা করা আমাদের প্রয়োজন।

তিনি বলেন, আমাদের আশা, আমাদের উদ্বেগ অংশীদাররা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

জার্মানিকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, জার্মানি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং সম্পর্ক দৃঢ় করতে তিনি আগ্রহী। জ্বালানি খাতকে জার্মানির সঙ্গে সহযোগিতার গুরুত্বপূর্ণ খাত বলেও উল্লেখ করেন তিনি। এখনও চালু না হওয়া নর্ড স্ট্রিম ২ পাইপলাইনকে নিখাদ বাণিজ্যিক প্রকল্প হিসেবে তুলে ধরেন পুতিন।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম