ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগের কারণ নয়: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৯

ইউক্রেন সীমান্তে সেনাসমাবেশ নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া। শনিবার একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুশীলন তদারকি করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মহড়ার আরও বিস্তারিত ঘোষণা করেছে মস্কো।

ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুশীলন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। আর এতে কারোরই কোনও উদ্বেগের কারণ নেই।

ওই মুখপাত্র আরও জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সিচুয়েশন সেন্টার’ থেকে এই মহড়া তদারকি করবেন। তবে এর বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় ‘মহাকাশ বাহিনী, দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলা, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী এবং উত্তরাঞ্চলীয় ও কৃষ্ণ সাগরের নৌবহরের সেনা সদস্য ও অস্ত্র অংশ নেবে।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই কৌশলগত সমন্বিত বাহিনীর মহড়ায় সামরিক কমান্ডগুলোর প্রস্তুতি আগেভাগে পরীক্ষা করা হবে। পাশাপাশি কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরযোগ্যতাও পরীক্ষা করে দেখা হবে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, যেকোনও দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। পশ্চিমাদের আশঙ্কা, সীমান্তে প্রায় দেড় লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া, যা তাদের মোট পদাতিক বাহিনীর ৬০ শতাংশ।

ক্রেমলিন দাবি করে আসছে, ইউক্রেন আক্রমণে তাদের কোনও পরিকল্পনা নেই। কিন্তু তারা সাবেক সোভিয়েত দেশগুলোকে ন্যাটোর সদস্য না করার দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ইউক্রেনে মার্কিন ও ন্যাটোর অস্ত্র মোতায়েন না করা ও পূর্ব ইউরোপ থেকে জোটের সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক