ইউক্রেন দখলের পরিকল্পনা নেই: পুতিন

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে রুশ নাগরিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সকালে টেলিভিশন ভাষণে তিনি বলেন তার দেশের ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই।

বিশেষ সামরিক অভিযান ঘোষণা করে দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের জনগন স্বাধীনভাবে দেশ পরিচালনার মানুষ বেছে নিতে পারবে।

ভ্লাদিমির পুতিন আরও বলেন, ন্যায় ও সত্য রাশিয়ার পক্ষে রয়েছে। তিনি বলেন, যদি কেউ রাশিয়া দখল করতে চায় তাহলে মস্কোর জবাব হবে তাৎক্ষণিক। তিনি আরও দাবি করেন, আত্ম-রক্ষার্থেই পদক্ষেপ নিয়েছে তার দেশ। ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশে পুতিন বলেন, তাদের বাবা-দাদারা যুদ্ধ করেনি ফলে তারা নয়া-নাৎসীদের সহায়তা করতে পারে।

ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনীয় আগ্রাসনের মুখে মস্কোর কাছে সহায়তা চাওয়ার কয়েক ঘণ্টা পর সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। তিনি রুশ বাহিনীকে মানুষ রক্ষার নির্দেশ দেন। আর ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম