রাশিয়ার অনুরোধে সাড়া দিয়েছে নিরাপত্তা পরিষদ

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ০৯:৩২আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫:২৮

রাশিয়ার অনুরোধে সাড়া দিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেনে জৈব অস্ত্র উন্নয়নে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে মস্কোর অভিযোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

সম্প্রতি রাশিয়া অভিযোগ তুলেছে, ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র উন্নয়নে তহবিল যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। পশ্চিমা দেশগুলোও বলছে, রাশিয়ার এই অভিযোগ মিথ্যা। তাদের দাবি ভবিষ্যতে ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ন্যায্যতা প্রতিষ্ঠায় এই অভিযোগ তুলেছে মস্কো। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায় রাশিয়া।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের অস্ত্র উন্নয়নের কথা অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে রাশিয়া এসব অস্ত্র প্রস্তুত করছে।

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের খবরের প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেছেন, রাশিয়া পৃথিবীর সঙ্গে প্রতারণা করতে চাইছে কিংবা নিরাপত্তা পরিষদকে তাদের ভুয়া তথ্য ছড়ানোর ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাইছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম