রুশ টিভিতে যুদ্ধবিরোধী পোস্টার দেখানো সাংবাদিক নিখোঁজ

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০২২, ২১:২১আপডেট : ১৫ মার্চ ২০২২, ২১:২১

সরাসরি সম্প্রচারিত টিভি সংবাদের অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধবিরোধী বিক্ষোভ করার পর রাশিয়ার এক সাংবাদিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাষ্ট্র-নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ান এর একজন এডিটর মারিনা ওভস্যানিকোভা সোমবার রাতে যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে টিভি সেটে হাজির হন।

বেশ কয়েক সেকেন্ড ধরে দেখা যাওয়া ওই প্রতীকে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ থামাও, প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না, এখান থেকে আপনাদের মিথ্যা বলা হচ্ছে’। এখন আর ওই সাংবাদিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

মারিনা ওভস্যানিকোভার আইনজীবীরা জানিয়েছেন, তারা তাদের ক্লায়েন্টকে খুঁজছেন কিন্তু তার সন্ধান পাওয়া যাচ্ছে না। আইনজীবীদের একজন হলেন আনাস্তাসিয়া কোস্তানোভা। তিনি জানিয়েছেন রাতভর তিনি তার ক্লায়েন্টের ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু সাড়া পাননি।

আইনজীবী আনাস্তাসিয়া কোস্তানোভা বলেন, ‘এর অর্থ তারা তাকে আইনজীবীদের কাছ থেকে লুকিয়ে রাখছেন এবং আইনি সহায়তা থেকে তাকে বঞ্চিত রাখার চেষ্টা করছেন এবং দৃশ্যত তারা সবচেয়ে কঠোর বিচারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছেন’।

আরেক আইনজীবী পাভেল চিকভ এক টুইট পোস্টে জানিয়েছেন তিনিও সাংবাদিক মারিনা ওভস্যানিকোভার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘মারিনা ওভস্যানিকোভাকে এখনও পাওয়া যায়নি। ১২ ঘণ্টার বেশি সময় তাকে বন্দি রাখা হয়েছে।’

আইনজীবীদের বিশ্বাস মারিনা ওভস্যানিকোভাকে রাশিয়ায় নতুন প্রচলিত একটি কঠোর আইনে বিচার করা হতে পারে। এই আইনে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘আগ্রাসন’ বলা এবং সংঘাত নিয়ে ‘ভুয়া তথ্য’ ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ওই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও আইনজীবী চিকভ বিশ্বাস করছেন মারিনা ওভস্যানিকোভাকে ৩০ থেকে ৬০ হাজার রুবল (রাশিয়ার মুদ্রা) জরিমানা করা হতে পারে।

বিক্ষোভের সময় মারিনা ওভস্যানিকোভা বলেন, ‘যুদ্ধকে না বলুন! যুদ্ধ থামান!’ এরপরই অনুষ্ঠান পরিচালক পূর্বে ধারণ করা একটি প্রতিবেদন চালিয়ে দেন। রাশিয়ার রাত্রিকালীন মূল সংবাদ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এই অনুষ্ঠান লাখ লাখ মানুষ দেখে থাকে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম