হামলার তীব্রতা কমানো মানেই যুদ্ধবিরতি নয়: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২২, ২১:৫০আপডেট : ২৯ মার্চ ২০২২, ২১:৫০

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশ এবং দেশটির উত্তরাঞ্চলে সামরিক অভিযানের তীব্রতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তবে এই প্রতিশ্রুতির অর্থ যুদ্ধবিরতি নয় বলে জানিয়েছেন শান্তি আলোচনায় মস্কোর শীর্ষ প্রতিনিধি। মঙ্গলবার তিনি জানান, কিয়েভের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির এখনও অনেক বাকি।

এর আগে ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ অবসানে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়। মঙ্গলবারের বৈঠকের আলোচনার বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিয়েভ ও চেরনিহিভে সামরিক অভিযান ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। আর হামলা থেকে সুরক্ষার আন্তর্জাতিক নিশ্চয়তা সাপেক্ষে নিরপেক্ষ অবস্থান নেওয়ার প্রস্তাব দেয় ইউক্রেন।

তুরস্কের ইস্তাম্বুল শহরে আলোচনার পর রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেন, ‘এটা যুদ্ধবিরতি নয় কিন্ত আমাদের আকাঙ্ক্ষা, ধাপে ধাপে সংঘাতের উত্তেজনা নিরসন করা, অন্তত পক্ষে এসব ফ্রন্টগুলোতে।’

রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে মেডিনস্কি বলেন, দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সম্ভাব্য বৈঠকে সম্মত হয়ে রাশিয়া দ্বিতীয় বড় ধরনের উত্তেজনা নিরসনের পদক্ষেপ নিয়েছে।

দুই প্রেসিডেন্টের বৈঠকের মধ্য দিয়ে শান্তি চুক্তির প্রক্রিয়া শুরু পারে জানিয়ে মেডিনস্কি বলেন, ‘তবে পারস্পারিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে এই ধরনের চুক্তি প্রস্তুত করতে আমাদের এখনও বহু পথ পাড়ি দিতে হবে।’

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম