ইউক্রেন সীমান্তে রক্ষীদের ওপর হামলা হয়েছে: রুশ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ২১:৫২আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:৫৪

রাশিয়ার এক আঞ্চলিক কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে সীমান্তরক্ষীদের ওপর গুলি চালানো হয়েছে। এছাড়া ওই অঞ্চলের কাছের শহর বেলগোরোদের মেয়র দাবি করেছেন, বোমা হামলার হুমকির জেরে শহরের একটি স্কুল খালি করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দেয় রাশিয়া। এরপর বেশ কয়েকবারই মস্কো অভিযোগ করেছে সীমান্তের বিভিন্ন স্থানে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউক্রেন।

বুধবার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট বলেন, ‘গতকাল… তারা সুডজানস্কি জেলায় আমাদের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থানে মর্টার হামলা চেষ্টা চালায়। রুশ সীমান্তরক্ষীরা পাল্টা গুলি চালায়… আমাদের পক্ষে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।’

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত ওই ঘটনার বিস্তারিত জানতে পারেননি। তবে তিনি এই ধরনের ঘটনাকে ‘গুরুতর’ আখ্যা দিয়েছেন।

সীমান্তের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র বলেন, ‘আমাদের কাছে এধরনের কোনও তথ্য নেই।’

কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট জানান, কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়া রাশিয়ার বেলগোরোদ শহরের মেয়র বলেন, বোমা হামলার হুমকি পাওয়ার পর একটি স্কুল খালি করে ফেলা হয়। মেয়র আন্তন ইভানভ বলেন, ‘আমরা বুঝতে পেরেছি এটা আমাদের বিরুদ্ধে তথ্য চাপের (প্রচারণার) অংশ।’

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম