একটি মাছিও যেন বের হতে না পারে: পুতিন

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৪:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৫:০৪

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলের সবশেষ শক্ত অবস্থান আজভস্টল স্টিল কারখানায় অভিযানের পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি রুশ সেনাবাহিনীকে অভিযানের বদলে কারখানাটি অবরুদ্ধ করে ফেলার নির্দেশ দিয়েছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইঘুকে এই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক দিন আগে সোইঘু প্রেসিডেন্টকে জানান, আজভস্টল কারখানায় দুই হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধা লুকিয়ে রয়েছে। বিশালাকার এই কারখানায় মাটির নিচে আশ্রয় নেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে।

ক্রেমলিন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বৈঠকে সোইগুকে উদ্দেশ্য করে পুতিন বলেন, ‘শিল্প এলাকায় অভিযানের পরিকল্পনা অপ্রয়োজনীয় বলে বিবেচনা করছি। এটি বাতিল করতে আপনাকে নির্দেশ দিচ্ছি।’

পুতিন জানান, আজভস্টল কারখানায় অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রুশ সেনাদের জীবন রক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, ‘ভূগর্ভস্থ এসব সমাধিক্ষেত্রগুলোতে ঢুকে পড়ার এবং শিল্প কেন্দ্রের মাটির নিচে হামাগুড়ি দেওয়ার কোনও দরকার নেই। শিল্প এলাকাটি ঘিরে ফেলুন, যাতে একটা মাছিও বের হতে না পারে।’

আজবস্টলে থেকেও এখন পর্যন্ত আত্মসমর্পণে অস্বীকৃতি জানানো ইউক্রেনীয় সেনাদের ফের অস্ত্র সমর্পণের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আত্মসমর্পণ করলে রাশিয়া তাদের সম্মান দেখাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে।

গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের অজুহাত তুলে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া। মস্কোর দাবি কিয়েভের সামরিক সক্ষমতা কমানো এবং বিপজ্জনক জাতীয়বাদীদের নির্মূল করাই তাদের বিশেষ অভিযানের লক্ষ্য।

তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। আর সেনা প্রত্যাহারে বাধ্য করতে মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম