ইউক্রেনের সঙ্গে আলোচনা চলবে, তবে ভার্চুয়ালি: পুতিন

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ০০:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০১:০০

ইউক্রেনের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমাধানে আশাবাদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো সফরে আসা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পুতিন বলেন, আমরা এখনও আশা করি, একটি কূটনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে চুক্তি অর্জনে সক্ষম হবো। মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে শান্তির বার্তা নিয়ে মস্কোয় সফরে যান গুতেরেস। আলোচিত এই সফরে পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে তার।

প্রেসিডেন্ট পুতিন বলেন, 'সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে দুই দেশের আলোচনা একটা বড় অগ্রগতিতে পৌঁছেছে, তবে ইউক্রেনের বুচা শহরে বেসামরিক নাগরিকদের নিয়ে নৃশংসতার প্রতিবেদন আলোচনায় লাইনচ্যুত হয়েছে'।

রুশ বাহিনী বুচা শহর ছেড়ে যাওয়ার পর সেখানে অনেক বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া যায়। এমনকি গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে কিয়েভ। এই হত্যাযজ্ঞের পেছনে রাশিয়ার সেনাবাহিনীকে দায়ী করেছে জেলেনস্কির সরকার।

যদিও রাশিয়ার বিরুদ্ধে আনা এমন অভিযোগকে উস্কানি বলে উল্লেখ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, 'আলোচনা অব্যাহত থাকবে। তবে সেটি হবে ভার্চুয়ালি'। আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম