জয় আমাদের হবেই: পুতিন

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ১৯:০৯আপডেট : ০৮ মে ২০২২, ১৯:৩৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ১৯৪৫ সালের মতো জয় আমাদের হবেই। রবিবার সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে অভিনন্দন বার্তায় এই অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।  

পুতিন বলেছেন, আজ আমাদের সেনারা, তাদের পূর্ব পুরুষদের মতো, কাঁধে কাঁধ মিলিয়ে নাৎসিদের কাছ থেকে নিজেদের ভূখণ্ড মুক্ত করতে লড়াই করছে সেই আত্মবিশ্বাস নিয়ে, যেমনটি ছিল ১৯৪৫ সালে। জয় আমাদের হবেই।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আজ নাৎসিবাদের পুনর্জন্ম ঠেকানো আমাদের সাধারণ দায়িত্ব। নাৎসিবাদ বিভিন্ন দেশের মানুষের জন্য অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে।

পুতিন বলেছেন, তিনি আশাবাদী নতুন প্রজন্ম তাদের বাবা ও দাদাদের স্মৃতিচারণের যোগ্য হতে পারবে।

২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ শুরু করে। রাশিয়া এই আক্রমণকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করতে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করছে। ইউক্রেন ও পশ্চিমারা বলছে, বিনা উসকানিতে হামলার জন্য এসব অভিযোগ রাশিয়ার মিথ্যা অজুহাত। প্রায় আড়াই মাসের দীর্ঘ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম