ইউক্রেনে যুক্তরাষ্ট্র নির্মিত রাডার স্টেশন ধ্বংসের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ১৮:৪৮আপডেট : ০৯ মে ২০২২, ১৮:৪৮

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্র নির্মিত একটি রাডার স্টেশন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

রাশিয়ার এই দাবির পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবিসি’র পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রুশ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

রুশ আক্রমণ শুরুর পর ইউক্রেনে সামরিক সহযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য আরও ১৫০ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আওতায় থাকবে রাডার ইউনিট, কামান ও গোলাবারুদ।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি সম্প্রতি ন্যাটো মিত্ররাও ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ করছে। ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে মস্কো নিজেদের আক্রমণের পরিকল্পনা ঘোষণার পর কিয়েভে বেড়েছে অত্যাধুনিক অস্ত্র পাঠানো।

ইউক্রেনে চলমান যুদ্ধকে পুতিন রুশ ভাষাভাষী মানুষদের নাৎসিদের নিপীড়ন থেকে মুক্ত করা এবং ন্যাটোর সম্প্রসারণে রাশিয়ার ওপর মার্কিন হুমকি ঠেকানোর লড়াই বলে দাবি করছেন। ইউক্রেন ও পশ্চিমারা ফ্যাসিবাদের অভিযোগকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে এবং তারা বলছে পুতিন উসকানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ শুরু করেছেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম