রাশিয়ার ৪ গভর্নরের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১১ মে ২০২২, ১৪:৩৮আপডেট : ১১ মে ২০২২, ১৪:৩৮

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়া টের পেতে শুরু করায় দেশটির চার জন আঞ্চলিক গভর্নর পদত্যাগ করেছেন। মঙ্গলবার টোমস্ক, সারাটোভ, কিরোভ এবং মারি এল অঞ্চলের গভর্নরেরা পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া রায়াজান অঞ্চলের গভর্নর জানিয়েছেন তিনি আরেক মেয়াদের জন্য প্রার্থী হবেন না।

এই পাঁচটি অঞ্চলেই আগামী সেপ্টেম্বরে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার আঞ্চলিক গভর্নরেরা নির্বাচিত হলেও তারা রাজনৈতিকভাবে ক্রেমলিনের অধীনস্থ। বেশ কয়েক জন বিদায়ী গভর্নর এমন কয়েকটি এলাকার প্রতিনিধিত্ব করছেন যেখানে গত বছর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া অপেক্ষাকৃত কম ভোট পেয়েছে।

অজনপ্রিয় গভর্নরেরা নিয়মিতভাবে দায়িত্ব থেকে সরে যান। প্রায়ই তারা দলবদ্ধভাবে বসন্তে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন।

মস্কোর থিংক ট্যাংক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজিওনাল পলিটিক্স এর প্রধান ইলিয়া গ্রাসেনচেনকোভ বলেন, ‘পশ্চিমা নিষেধাজ্ঞা আক্রান্ত দেশের জন্য খারাপ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দুর্বল গভর্নরদের অপসারণ করছে ক্রেমলিন’।

গ্রাসেনচেনকোভ বলেন, ‘অর্থনীতি পুনর্গঠন করার প্রয়োজন আছে, বিশেষ করে সেইসব অঞ্চলে যেখানে পশ্চিমা অর্থনীতির উল্লেখযোগ্য প্রভাব ছিল। এই গভর্নরদের তরুণ বিকল্পের মাধ্যমে বদলানো প্রয়োজন।’

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম