বৈশ্বিক সংকটের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করলেন পুতিন

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ২২:২৩আপডেট : ১২ মে ২০২২, ২২:২৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের ফলে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ধ্বংসাত্মক মূল্যস্ফীতির ঢেউ শুরু হয়েছে। বৃহস্পতিবার অর্থনীতি নিয়ে রাশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন পুতিন। এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়া ও রুশ অভিজাতদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমন কঠোর নিষেধাজ্ঞা এর আগে রাশিয়ার ওপর জারি করা হয়নি। পুতিন এসব নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন।

পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা একটি বৈশ্বিক সংকট তৈরি করছে। এই সংকট ইউরোপীয় ইউনিয়নকে কষাঘাত করবে এবং বিশ্বের কয়েকটি দরিদ্র দেশে দুর্ভিক্ষের সূচনা করতে পারে।

তিনি বলেন, এর দায় পুরোপুরি পশ্চিমা ধনী দেশগুলোর। যারা নিজেদের বৈশ্বিক প্রভাব ধরে রাখতে বাকি বিশ্বকে বলির পাঁঠা বানাতে প্রস্তুত।

রাশিয়া এই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারছে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বাইরের প্রতিবন্ধকতা মোকাবিলা করছে। এটি সম্ভব হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষুদ্র অর্থনীতির নীতি ও অর্থনৈতিক সার্বভৌমত্ব শক্তিশালী করার সিদ্ধান্ত, প্রযুক্তিগত ও খাদ্য নিরাপত্তার কারণে।

পুতিন আরও বলেছেন, বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক রাশিয়া এই বছর সম্ভবত রেকর্ডমাত্রায় শস্য উৎপাদন ও সংগ্রহ করতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম