পুতিনের আগ্রাসী ‘যুদ্ধের প্রতিবাদে’ রুশ কূটনীতিকের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ২০:৫৫আপডেট : ২৩ মে ২০২২, ২১:০৮

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার একজন কূটনীতিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে লজ্জাজনক এবং উভয় দেশের বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

জাতিসংঘে রাশিয়ার একজন কাউন্সেলর হিসেবে নিযুক্ত ছিলেন বরিস বন্ডারেভ। ২০১৯ সাল থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি নিজেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ বছরে ধরে কর্মরত হিসেবে উল্লেখ করেছেন। জেনেভায় কূটনীতিকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর উচ্চ পর্যায়ের কোনও রুশ কূটনীতিকের এটিই প্রথম পদত্যাগের ঘটনা।

ইউক্রেনে আক্রমণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের দিনকে ইঙ্গিত করে বরিস বন্ডারেভ লিখেছেন, বিশ বছরের কূটনৈতিক কর্মজীবনে আমি আমাদের পররাষ্ট্রনীতির বিভিন্ন উত্থান-পতন দেখেছি। কিন্তু এই বছর ২৪ ফেব্রুয়ারির মতো নিজের দেশকে নিয়ে এত লজ্জিত কখনও হইনি।  

তিনি আরও লিখেছেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের শুরু করা আগ্রাসী যুদ্ধ এবং প্রকৃতপক্ষে পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এই যুদ্ধ শুধু ইউক্রেনের মানুষের বিরুদ্ধে অপরাধ নয়, হয়তো এটি রাশিয়ার জনগণের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধ।

জেনেভার কূটনীতিকরা বন্ডারেভের পদত্যাগের ইমেইল প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ৪১ বছর বয়সী বন্ডারেভ রুশ মিশনের একজন কাউন্সেলর।

রুশ মিশন জানিয়েছে, এই মুহূর্তে তাদের মুখপাত্র উপলব্ধ নন। শিগগিরই এ বিষয়ে বিবৃতি দেওয়া হবে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম