সেনাবাহিনীতে কৃষকদের নিয়োগ দেওয়া হচ্ছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সশস্ত্রবাহিনীর সেনা সমাবেশে কৃষকদের নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রুশ কর্মকর্তাদের এক বৈঠকে তিনি একথা বলেছেন। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ২০২৩ সালে খাদ্যশস্য উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। শরৎকাল কৃষকদের ব্যস্ত মৌসুম। এই সময় তারা আগামী বছরের জন্য গম ফলায়। একই সময়ে তারা সয়াবিন ও সূর্যমুখীও চাষ করে। ইতোমধ্যে বৃষ্টির কারণে শীতকালীন গমের উৎপাদন অনেক বিলম্বিত হয়েছে।

টেলিভিশনে প্রচারিত বৈঠকে পুতিন বলেন, আমি আঞ্চলিক প্রধান ও কৃষি সংস্থার প্রধানদের প্রতি কিছু বলতে চাই। আংশিক সেনা সমাবেশের অংশ হিসেবে কৃষকদেরও সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের পরিবারকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য আপনাদের নির্দেশ দিচ্ছি।

বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় প্রথমবার সেনা সমাবেশের ঘোষণা দেন পুতিন। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই এই সেনা সমাবেশের নির্দেশ দেন তিনি। এই ঘোষণার পর সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম মানুষেরা সীমান্তের দিকে ছুটতে শুরু করেছে। বেশ কয়েকটি স্থানে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন। কয়েকশ’ মানুষকে গ্রেফতার করা হয়েছে।

রুশ কর্মকর্তারা বলছেন, সেনা সমাবেশ কর্মসূচির আওতায় ৩ লাখের বেশি রুশ নাগরিককে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে পুতিন আরও বলেছেন, ২০২২ সালে রেকর্ড মাত্রায় ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের রেকর্ডের দিকে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে ১০০ মিলিয়ন টন গম রয়েছে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী