ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাত ‘বৈশ্বিক বিপর্যয়’ ডেকে আনবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১৯:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৯:৩৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সেনাদের সঙ্গে রাশিয়ার যে কোনও প্রত্যক্ষ সংঘর্ষ ‘বৈশ্বিক বিপর্যয়’ ডেকে আনবে। শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি যা এমন কথা বলছেন তারা এমন পদক্ষেপ না নেওয়ার মতো বুদ্ধিমান হবেন।

ইউক্রেন সংঘাতের জন্য কোনও অনুশোচনা বোধ করছেন কিনা জানতে চাইলে পুতিন জবাবে বলেন, না। রাশিয়া সঠিক কাজ করছে।

রাশিয়ায় নতুন করে সমাবেশের কোনও পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিক সেনা সমাবেশের আওতায় ৩ লাখ সেনা নিয়োগ চূড়ান্ত হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার পর হতে এখন পর্যন্ত ২ লাখ ২২ হাজার রিজার্ভ সেনাকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। ৩৩ হাজার ইতোমধ্যে সামরিক ইউনিটে অন্তর্ভুক্ত আছে এবং ইউক্রেনে অভিযানে যুক্ত আছে ১৬ হাজার।

পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে আপাতত বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার। তার কথায়, এখন বড় হামলার প্রয়োজন নেই। অন্যান্য কাজ রয়েছে। এরপর তা স্পষ্ট হবে। ইউক্রেনকে ধ্বংস করা রাশিয়ার লক্ষ্য নয়।

পুতিন আরও বলেছেন, কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির মানবিক করিডোর বন্ধ করা উচিত যদি দেশটি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম