কিয়েভের দিকে রুশ বহরের অগ্রগতি মন্থর: যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৫:২৮আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬:১৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রাশিয়ার সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার গতি কমেছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, গত তিন দিনে খুব কম অগ্রগতি রয়েছে রুশ বাহিনীর দীর্ঘ সামরিক বহরের। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর মূল কলাম কিয়েভের উত্তর দিক থেকে এগোচ্ছে। শহরের প্রাণকেন্দ্র থেকে এখনও ৩০ কিলোমিটারের বেশি দূরে রয়েছে তারা। তাদের অগ্রগতি কমিয়ে দিয়েছে ইউক্রেনীয় প্রতিরোধ, কারিগরি জটিলতা ও যানজটের কারণে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে আরও বলা হয়েছে, খারকিভ, চেরনিহিভ ও মারিউপোল এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

রুশ বাহিনীর হতাহতের ক্ষেত্রে রাশিয়ার দাবির চেয়ে ‘উল্লেখযোগ্য বেশি’ হতে পারে বলে ধারণা করছে যুক্তরাজ্য। মস্কো বুধবার প্রথমবার হতাহতের কথা জানিয়ে বলেছে, তাদের ৪৯৮ জন সেনা নিহত ও ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম