মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭

ইউক্রেনে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমেরিকান নাগরিকদের এখনই (ইউক্রেন) ছেড়ে দেওয়া উচিত।’

উপস্থাপক লেস্টার হোল্টকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এমন নয় যে, আমরা কোনও সন্ত্রাসী গোষ্ঠী সামাল দিচ্ছি। আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবিলা করছি। খুবই কঠিন পরিস্থিতি আর সবকিছু দ্রুত বদলে যেতে পারে।’

বাইডেনের কাছে হোল্ট জানতে চান কোন পরিস্থিতিতে ইউক্রেন ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের সহায়তা করতে সেনা পাঠানো হবে। জবাবে বাইডেন বলেন, ‘সেরকম নয়। আমেরিকা ও রাশিয়া পরস্পরের দিকে গুলি চালানো শুরু করলে সেটি হবে বিশ্ব যুদ্ধ।’ তিনি বলেন, ‘আমরা এতোদিন যেরকম ছিলাম তার চেয়ে ভিন্ন এক দুনিয়ায় বাস করছি।’

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আলাদাভাবে এক সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের কোথাও রাশিয়া সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নিতে সক্ষম হবে না। এতে বলা হয়, দেশটি ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস সেবা দেওয়া ‘মারাত্মকভাবে প্রভাবিত’ হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা পর্যালোচনা বলছে রুশ সেনাবাহিনী ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করতে পারে। রুশ ট্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী কিয়েভেও পৌঁছে যেতে পারে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’