পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনও বক্তব্যই বিপজ্জনক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৯:০৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৯:০৪

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে যেকোনও বক্তব্যই বিপজ্জনক। এক সাক্ষাৎকারে তার কাছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যের সমর্থনে কোনও কিছু দেখা যাচ্ছে কিনা জানতে চাওয়া হয়।

এনবিসি’র লেস্টার হল্ট এর ওই প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে যেকোনও বক্তব্যই বিপজ্জনক আর আমি মনে করি আমাদের এগুলো এড়িয়ে যাওয়া উচিত, সম্ভব হলে সবকিছু।’

বুধবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে লয়েড অস্টিন আরও বলেন, ‘এতে পরিবেশ তৈরি হয়, এতে মারাত্মক ভুল হিসেবের শর্ত তৈরি হয় আর আমরা সেগুলো ঘটতে দেখতে চাই না।’

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক বাহিনীকে ‘বিশেষ’ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন।

লয়েড অস্টিন বলেন মার্কিন পারমাণবিক অস্ত্রের অবস্থানে বিষয়ে তিনি ‘স্বাচ্ছন্দ্য’ বোধ করছেন। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা কেবল আমাদের নয়, বরং আমাদের মিত্র ও সহযোগীদের সুরক্ষা দিতে পারবো।’

এর আগে বুধবার অস্টিন যুক্তরাষ্ট্রের একটি আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করে দেন। পেন্টাগণ মুখপাত্র জন কিরবি জানান, রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে এই পরীক্ষা ভুল বোঝাবুঝি এড়াতে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম