পুতিন ভেবেছিলেন ন্যাটোকে বিভক্ত করতে পারবেন: বাইডেন

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ২১:৫০আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৪:৫৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ন্যাটো জোটের মিত্রদের মধ্যে বিভক্তির আশা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা না হওয়ায় রুশ প্রেসিডেন্ট অবাক হয়েছেন বলে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন বাইডেন।

শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর রাখা এক বক্তব্যে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ভ্লাদিমির পুতিন মনে করেছিলেন ন্যাটো বিভক্ত করতে পারবেন, পশ্চিম থেকে পূর্ব দিককে বিচ্ছিন্ন করতে পারবেন, অতীত ইতিহাসের ভিত্তিতে দেশগুলোকে বিভক্ত করতে পারবেন’। ‘কিন্তু তিনি তা পারেননি, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি,’ বলেন তিনি।

বাইডেন আরও বলেন, ইউরোপে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র পাশে সরে না থাকার গুরুত্ব ইতিহাস দেখিয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, ওই সময়ে আমরা দূরে ছিলাম এবং ইউরোপের স্থিতিশীলতায় যুক্ত থাকিনি, এটা সবসময়ই যুক্তরাষ্ট্রে আমাদের তাড়িয়ে বেড়ায়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সে কারণে আমি দীর্ঘদিন ধরে সিনেটর হিসেবে, পররাষ্ট্র কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আর এখন প্রেসিডেন্ট হিসেবে এখানে সফরের সময় বলে আসছি যে যুক্তরাষ্ট্রের কাছে ইউরোপের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের স্বার্থে- শুধু ইউরোপে নয় পুরো পৃথিবীতে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।’

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম