ইউক্রেন যুদ্ধে পার্থক্য গড়লেও জাদুকরি অস্ত্র নয় আব্রামস ট্যাংক: জেনারেল মিলি

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ০৫:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৬:০৮

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনকে ৩১টি অত্যাধুনিক এম১এ২ আব্রামস ট্যাংক সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত রুশবিরোধী যুদ্ধে পার্থক্য গড়ে দেবে। তবে এটি কোনও জাদুকরি অস্ত্র নয়। শুক্রবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এমন সময় মিলি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইউক্রেনীয়দের প্রশিক্ষণের জন্য যেসব আব্রামস ট্যাংক ব্যবহার  করা হবে, সেগুলো আগামী সপ্তাহের মধ্যে জার্মানিতে পৌঁছাবে।

জেনারেল মিলি বলেন, আমি পক্ষপাতী, আমি মনে করি আব্রামস ট্যাংক বিশ্বের সেরা ট্যাংক। ইউক্রেনকে এগুলো সরবরাহ করা হলে তা পার্থক্য গড়ে দেবে। কিন্তু আমি সর্তক করতে চাই, যুদ্ধে এসব ট্যাংক জাদুকরি কোনও অস্ত্র নয়।

জেনারেল মার্ক মিলি। ছবি: এপি

জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক সরবরাহ করা হবে। এই সংখ্যক ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাংক ব্যাটালিয়ন তৈরি করতে পারবে।

ওই সময় বাইডেন বলেছিলেন, রণক্ষেত্রে রাশিয়ার পরিবর্তিত কৌশল ও কর্মপরিকল্পনার প্রতিহত করতে সক্ষম হতে হবে ইউক্রেনকে।

মার্কিন আব্রামস ট্যাংকে থাকবে ১২০ মিলিমিটার কামান এবং ৫০-ক্যালিবারের ভারী মেশিনগান। এছাড়া থাকবে অত্যাধুনিক বর্ম। এসব আনুসাঙ্গিক সরঞ্জাম সাধারণত ৭.৬২ মিলিমিটার মেশিনগানসহ এম১এ২ ট্যাংকে থাকে।

শুক্রবার রুশসেনাবাহিনী নিয়েও মন্তব্য করেছেন জেনারেল মিলি। তিনি বলেছেন, রুশবিরোধী লড়াইয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী খুব ভালো দক্ষতার প্রদর্শন করছে। বিপরীতে রুশ সেনাবাহিনীর ইচ্ছা ও মনোবলের ঘাটতি রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের