ভোট দিলেন ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ০২:৫১আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০২:৫১

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভ্যান্স। মঙ্গলবার ( ৫ নভেম্বর ) রাজ্যের সিনসিনাটির ভিক্টরি পার্কওয়েতে সেন্ট অ্যান্থনি অব পাদুয়া গির্জায় স্থাপন করা কেন্দ্রে ভোট দেন রিপাবলিকান এ রাজনীতিক। এ সময় তার সঙ্গে স্ত্রী উষা ও সন্তানেরা ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ভোট দেওয়ার পর জে ডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, আমার ভালো লাগছে। চূড়ান্ত ফলাফলের আগে কিছু বলা যায় না, কিন্তু এই নির্বাচনি দৌড় নিয়ে আমার অনুভূতি ভালো।

ভ্যান্স বলেন, ভোট দেওয়ার পর তার পরিবার বাড়ি ফিরবে, এরপর নির্বাচনের ফলাফলের জন্য পাম স্প্রিংসের উদ্দেশ্যে রওনা হবে।

তিনি আরও বলেন, তিনি জয়ের আশা করেন। তবে শেষ পর্যন্ত তিনি চান যে নির্বাচন শেষে বিভাজনগুলো নিরাময় হোক।

ভ্যান্স বলেন, আমি মনে করি আমাদের বার্তা হলো, প্রথমত আমরা জয়ের প্রত্যাশা করি, তবে স্পষ্টতই, যেই জিতুক না কেন, দেশের অর্ধেক জনগণ কিছুটা হলেও হতাশ হবে। আমার দৃষ্টিভঙ্গি হলো, দেশকে ভালোভাবে শাসন করার চেষ্টা করা, আমেরিকান জনগণের জন্য যতটা সম্ভব সমৃদ্ধি সৃষ্টি করা এবং আমাদের সহনাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া যে আমরা মূলত একই দলের অংশ।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম