বুথফেরত জরিপে কে কতটা এগিয়ে?

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের প্রথম দফার ফল পাওয়া গেছে। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আটটি রাজ্যে জয়লাভ করেছেন। আর ডেমোক্র্যাট কমলা হ্যারিস তিনটি রাজ্য এবং ওয়াশিংটন, ডি.সিতে জয়ী হয়েছে। এমনটাই ইডিসন রিসার্চ অনুমান করেছে। তবে এই নির্বাচনের ফলাফল এখনো অনিশ্চিত রয়ে গেছে, কারণ গুরুত্বপূর্ণ স্যুইং স্টেটগুলোতে ফল ঘোষণা হতে ঘণ্টা বা কয়েকদিনও লেগে যেতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাত গুরুত্বপূর্ণ রাজ্য-জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা এবং উইসকনসিন। নির্বাচন দিনের আগে মতামত জরিপে দেখা গেছে, প্রতিটি রাজ্যে প্রার্থীরা প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টা থেকে রাত ১২ টার মধ্যেই ২৫টি রাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়েছে। কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, আলাবামা, ফ্লোরিডা, ওকলাহোমা, মিসৌরি এবং টেনেসিতে জয় পেয়ে ৯০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস ভারমন্ট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস এবং ওয়াশিংটন, ডি.সি. থেকে ২৭টি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৫৪ ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর কমলা এগিয়ে রয়েছেন ৩০ টিতে। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

এখন পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২ কোটি ৬৩ লাখ বা ৫২ শতাংশ পপুলার বা জনপ্রিয় ভোট। আর হ্যারিসের ঝুলিতে পড়েছে ২ কোটি ৩০ লাখ বা ৪৬ শতাংশ পপুলার ভোট। এমনকি কংগ্রেস-সিনেট ও প্রতিনিধি পরিষদ দুটিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম