নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: দোষীদের শাস্তি দাবি বিরোধীদলীয় নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৭:১৫আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৭:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 

এক শোক বার্তায় রওশন বলেন, মৃত্যু ও হতাহতের ঘটনা বেড়েই চলছে। এ নির্মম মৃত্যু সহজে মেনে নেওয়ার নয়।

তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
 
বিরোধীদলীয় নেতা অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

বিরোধীদলীয় নেতা অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

/ইএইচএস/এনএইচ/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম