ইউক্রেন সংকট: অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৪

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রভাবে বাংলাদেশসহ ছোট ছোট দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি মনে করেন, এটি সমগ্র বিশ্বের জন্য ভয়ঙ্কর একটি বিষয়।

শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গত দুই মাস ধরে জড়িত পক্ষগুলো আলোচনা করছিল কিন্তু শেষ পর্যন্ত পুতিনকে ইউক্রেন আক্রমণ করা থেকে বিরত রাখা যায়নি। আমার মনে হচ্ছে না এই মুহূর্তে কূটনীতির মাধ্যমে কোনও ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাবো।

তিনি বলেন,  পরিস্থিতি আরও ঘনীভূত হবে এবং এর প্রভাব সারাবিশ্বে পড়বে। একইসঙ্গে বাংলাদেশসহ ছোট ছোট দেশগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউরোপে যুদ্ধ

শহীদুল হক বলেন, রাশিয়ার এই আক্রমণের ফলে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে কারণ যত বড় বড় যুদ্ধ হয়েছে তার সবগুলোই ইউরোপে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় পঞ্চাশটির মতো ছোট ছোট যুদ্ধ হয়েছে, তার সবগুলোই ইউরোপের বাইরে হয়েছে। শুধু ২০১৪ সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে নেয় তখন সংঘর্ষ দেখা দেয়।

রাশিয়া ও ইউক্রেনের সমস্যা প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ১৯৯১ সালে ইউক্রেন যখন স্বাধীনতা ঘোষণা করে তখন রাশিয়া সেটি মেনে নিতে পারেনি কারণ তারা ঐতিহাসিকভাবে মনে করে যে ইউক্রেন রাশিয়ার একটি অংশ।

ইউক্রেন যে রাশিয়ার অংশ এটি পুতিন অনেকবার বলেছেন। এবারই প্রথম তিনি একটি সামরিক অভিযানের মাধ্যমে সেটি আবার প্রকাশ করলেন বলে তিনি জানান।

পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া সম্পর্কে শহীদুল হক বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কাউন্সিল এবং ন্যাটো একসঙ্গে এর নিন্দা করেছে। বিভিন্ন জায়গায় রাশিয়ার যে সম্পদ রয়েছে সেটিকে জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এখন দেখার বিষয় হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফট থেকে তাদের বাদ দেওয়া হয় কিনা। যদি এটি করা হয় তাহলে তা রাশিয়ার জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

ইউক্রেনের এই ঘটনার এশিয়ার বড় ধরনের প্রভাব ফেলবে মনে করেন সাবেক এই পররাষ্ট্র সচিব। তিনি বলেন, যুদ্ধ শুরু হবে এরকম একটা আশঙ্কা অনেকদিন থাকলেও যুদ্ধ শুরু হয়েছে অলিম্পিক শেষ হওয়ার পরে। এটি দেখে মনে হয় তাদের ভিতর একটি বোঝাপড়া আগে থেকে ছিল।

/এসএসজেড/এমআর/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম