ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ১৫:৩৬আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫:৩৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার মনে করে ইউক্রেনে সত্যিকার অর্থে কি ঘটছে সে বিষয়ে বাংলাদেশের জানা আছে।

রবিবার (২০ মার্চ) ঢাকা-ওয়াশিংটন অষ্টম পার্টনারশিপ ডায়ালগের পরে একথা বলেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল) ভিক্টোরিয়া নুল্যান্ড।

ডায়ালগে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং অন্যদিকে মার্কিন পক্ষে ভিক্টোরিয়া নুল্যান্ড।

ইউক্রেন বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নুল্যান্ড বলেন, প্রথমে একজন বাংলাদেশির মৃত্যুতে আমরা সমবেদনা জানাই। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অনেক বাংলাদেশি সেখান পড়াশোনা করছে এবং অনেক পেশাজীবী আছে।

তিনি বলেন, বাংলাদেশ জানে ইউক্রেনে যেটি ঘটছে তার আসল সত্য কি। কোনও উস্কানি ছাড়াই নির্মমভাবে গণতান্ত্রিক ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে আক্রমণ করা হয়েছে। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের জন্য আমাদের সব চেষ্টা রাশিয়া নস্যাৎ করে দিয়েছে।

এখন পৃথিবীর সব গণতান্ত্রিক দেশগুলোকে একসঙ্গে হতে হবে এবং আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে সত্যি সেটি বলতে পারবো এবং এই যুদ্ধের পরিসমাপ্তি টানতে পারবো। ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারবো বলে তিনি জানান।

তিনি বলেন, বর্তমানে স্বৈরশাসক ও গণতান্ত্রিক শক্তির মধ্যে যুদ্ধ চলছে। আমরা জানি আমরা কি ধরনের সমাজ তৈরি করতে চাই। কিন্তু রাশিয়া এর সম্পূর্ণ ভিন্ন একটি পথ দেখাচ্ছে। এখনই সময় পৃথিবীর সব স্বাধীন মানুষ এবং রাষ্ট্রের এক হয়ে ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা এবং আমরা এই আলোচনা করেছি।

/এসএসজেড/এমএস/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম