বঙ্গবাজারের আগুন নেভাতে ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি

ঢাবি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ১১:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪:২৩

রাজধানীর বঙ্গবাজারে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

১১টি দমকলের সাহায্যে ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ১১টি দমকল দিয়ে পানি তোলা হচ্ছে পুকুর থেকে। আরও কয়েকটি দমকল আনা হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত এক ফায়ার সার্ভিস কমী।

দমকলের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানান ফায়ার সার্ভিসকর্মীরা

ফজলুল হক হলের পুকুর এলাকায় তত্ত্বাবধানে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজে লেগে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক পানির প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের হলের পুকুর কাছে হওয়ায় এখান থেকে পানি নেওয়া হচ্ছে। এখানে আপাতত ১১টি দমকল কাজ করছে। প্রয়োজন হলে আরও দমকল লাগানো হবে।

 

/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম