পুড়ে ছারখার বঙ্গবাজার, আগুন নিভছেই না

রিয়াদ তালুকদার ও কবির হোসেন
০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৫

ভোর ৬টা থেকে আগুন জ্বলছে বঙ্গবাজারে। বেলা ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রবল বাতাস ও পানি সংকটে বিঘ্নিত হচ্ছে আগুন নেভানোর কাজ। ছয় ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান। যদিও ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কাজে ধীরগতি এবং সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুড়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।

 আগুন লাগার ছয় ঘণ্টার পরও জ্বলছে বঙ্গবাজার, আহাজারি করছেন ব্যবসায়ীরা (ছবি: নাসিরুল ইসলাম)

আলামিন নামের একজন ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে বলেন, চোখের সামনে দেখলাম, দেখছি এখনও, সব কিছুই পুড়ে যাচ্ছে। কিছুই করতে পারিনি। আর কিছু বলার নাই।

বঙ্গবাজারের আরেক ব্যবসায়ী মুজাহিদ প্রশ্ন রাখেন, তাহলে কি সব পুড়ে ছারখার হওয়ার আগে ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারবে না?

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। এছাড়া রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

আগুনের মধ্যেই কিছু মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা (ছবি: নাসিরুল ইসলাম)

বেলা ১১টার দিকে দেখা যায়, ধোঁয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে বঙ্গ মার্কেটে দোকানগুলোতে ঢুকছেন কর্মচারীরা। মালামাল বের করে আনছেন তারা। অনেকে মালামাল এনে রাস্তায় রাখছেন।

আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। এছাড়া ট্রাফিক ম্যানেজমেন্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে পুলিশ এবং র‌্যাব সদস্য।

পুড়ে ছাই বেশিরভাগ দোকান  (ছবি: নাসিরুল ইসলাম)

উৎসুক জনতা ঠেকাতে ও নিরাপত্তা বজায় রাখতে বঙ্গবাজার ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় উৎসুক জনতা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে পুলিশ সদস্যরা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা।

বঙ্গবাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেমেছে সেনাবাহিনী (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র‌্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে। র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে র‌্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল ঘটনাস্থলে কাজ করছে।

 

/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম