মাথার ওপর আগুন, মালপত্র রক্ষার চেষ্টা চালিয়েও লাভ হয়নি লিমনের

জুবায়ের আহমেদ
০৪ এপ্রিল ২০২৩, ১৪:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪:১৮

মাথার ওপর আগুন রেখে দোকানের মালপত্র বের করার চেষ্টা করেছিলেন বঙ্গবাজারের কাপড় ব্যবসায়ী লিমন। তবে লাভ হয়নি তেমন। তিনি বলেন, 'দোকানে ২০ লাখ টাকার মাল ছিল। ৫ লাখ টাকার মাল বের করতে পারছি। আগুন মাথায় নিয়া চেষ্টা করেও লাভ হয় নাই কোনও।'

লিমনের মালামাল উদ্ধারে সহায়তা করেছিলেন ছোট ভাই ইমন। উদ্ধার করা মালের ওপর ক্লান্ত শরীরে শুয়েছিলেন তিনি। আগুনের ভয়াবহতা তুলে ধরে ইমন বলেন, 'আগুন লাগার পর ৭টার দিকে ছুটে আসি দোকানে। এসে দেখি আশপাশের সব মার্কেটে আগুন, আমাদের এইখানেও ততক্ষণে আগুন লেগে গেছে। ভেতরে যাওয়ার উপায় ছিল না। তারপরও রিস্ক নিয়া ভেতর থেকে যা পাইছি বের করছি। মনে হইছে দোজখের আগুন চারপাশে।’

আগান লাগার পরপরই অনেকে কিছু মালপত্র বের করে আনতে পারেন

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল অনুমানিক ৬টায় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান দোকানিরা। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৮টি  ইউনিট কাজ করেছে। তাদের সঙ্গে ছিল সেনা, বিমান ও নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার। স্থানীয় লোকজনকেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সহায়তা করতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডে অবশিষ্ট দোকানগুলো থেকে মালপত্র বের করতেও ব্যবসায়ীদের সহায়তা করছেন স্থানীয় লোকজন।

আগুনে পিুড়ে ছাই বঙ্গবাজার

/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম